বাংলার অন্যতম গীতিকার ও সুরকার রাধারমন দত্ত রাধা বিচ্ছেদের হৃদয় স্পর্শ করা গানটি রচনা করেছেন । রাধার হৃদয়ের কলিজা প্রাণ গোবিন্দকে না দেখে রাধার জীবন বাঁচবে না , তাই শ্রীমতি রাধা বলেছেন হে প্রাণ গোবিন্দ শ্রী কৃষ্ণ তোমাকে দেখার জন্য আমার মন তা ব্যাকুল হয়ে উঠেছে \ কৃষ্ণ বিরহে পাগলিনী রাধা আরো বলেছেন যে শিশুকালে প্রেম শিখিয়ে যৌবন কালে কেন আমাকে দাগ নিলে হে -প্রাণ গোবিন্দ ?
পশ্চিমবাংলার বর্তমান প্রজন্মের
অন্যতম সুনামধন্য শিল্পী মানু দে এই গানটি পরিবেশন করেছে সারা বাংলা লালন মেলা ২০২২
, স্থান - বীর নগর , নদীয়া , পশ্চিমবঙ্গ , ভারত.
=========================================================
আমার বন্ধু দয়াময়Amar Bondhu Doyamoy
Song Lyric
========================================================
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।।
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
++++++++++++++++
কদম ডালে বইসারে বন্ধু
#ভাঙ্গ কদম্বের আগা।
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে।।
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাশি।
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসি রে।।
++++++++++++++++++
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
ভাইবে রাধা রমন বলে
শোনরে কালিয়া।
নিভা ছিল মনের আগুন
কে দিলাই জ্বালাইয়া রে।।
#তোমারে দেখিবার মনে লয়।
COMMENTS