গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে
লিরিক্স - গানটি জনপ্রিয় একটিও লালন
গীতি , গানটির গভীর অর্থ যদি অনুধাবন করাযায়
তাহলে আমি নিশ্চিত যে আপনি এক অন্য ভাবজগতে প্রবেশ করবেন । গানটি গেয়েছেন বাংলা অন্যতম সুনামধন্য রাজু গোষ্ঠ দাস বাউল গানটি গেয়েছেন বীর নগর লালন মেলা ২০২২|
Lyric: Fakir Lalon
Shah
Vocalist: RajuGosta
Das Baul
Location: Birnagar
Lalon Mela 2022
============================
গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে।
তোমার দয়া বিনে তোমার সাধন করব
কি মতে
তুমি যারে হও
গো সদয়
সে তোমারে সাধনে পায়
বিবাদী তার স্ববশে রয়
তোমার কৃপাতে
যন্ত্রেতে যন্ত্রী যেমন
যেমত বাজায় বাজে তেমন
তেমনি যন্ত্র আমার মন
বোল তোমার হাতে
জগাই মাধাই দস্যু ছিল
তারে গুরুর কৃপা হল
অধীন লালন দোহাই দিল
সেই আশাতে
COMMENTS