সবাই ডাকে বাউল বলে এই বাউল গানটির প্রকৃত শিল্পী সনজিৎ মন্ডল । গানটি বাউল পিপাসু মানুষের মধ্যে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিলো । পি ভি এস স্টুডিও চ্যানেলে গানটি গেয়েছেন পশ্চিমবঙ্গের সুনাম ধন্য শিল্পী হলধর দাস বাউল মহাশয় । গানটি গেয়ে তিনি হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছেন ।
Sobai Dake Baul Bole
অ্যালবাম: মাটির গান
প্রকৃত কন্ঠ শিল্পী: সনজিৎ মন্ডল
দয়াল তুমি বলো আমায়-
এই বেদনা কেমনে সয়?
সবাই ডাকে বাউল বলে
বাউল হতে পারলাম কই!
সবাই ডাকে বাউল বলে,
========================
বাউল হতে পারলাম কই?(২)
সবাই ডাকে বাউল বলে
দয়াল তুমি বলো আমায়(২)
এই বেদনা কেমনে সয়
সবাই ডাকে বাউল বলে,
বাউল হতে পারলাম কই
সবাই ডাকে বাউল বলে।
যতই পরি গেরুয়া বেশ,
==========================
নিই হাতে একতারা,
তুলশীর মালা গলায় পড়ে,
হইনা যতই ঘরছাড়া
কামনা বাসনা আজো(২)
ছাড়তে পারলাম আমি কই?
সবাই ডাকে বাউল বলে
বাউল হতে পারলাম কই?
সবাই ডাকে বাউল বলে।
যশ খুঁজি,খেতাব খুঁজি,
ধন খুঁজে মন
বিপদে না পড়লে তোমায়-
করেনা স্মরণ(গুরু)(২)
জানিনা আর আসব কিনা?
এ ভব সংসারে
জনম বৃথা যাবে যদি
শূন্য ঝোলায় যায় কি করে?
মনটাকে দেও বাউল করে(আমার)(২)
সঙ সেজে আর ক'দিন রই!
সবাই ডাকে বাউল বলে,
বাউল হতে পারলাম কই?(২)
সবাই ডাকে বাউল বলে।
COMMENTS