Khachar Vitor Ochin Pakhi is a popular song of Fakir lalon Shah. The meaning of the song is very significant.
খাঁচার ভিতর অচিন পাখি ফকির লালন সাঁইজির অতি জনপ্রিয় একটি গান লালন সাঁইজি ছাড়াও এপার বাংলা ও ওপর বাংলার জনপ্রিয় শিল্পীরা এই গানটি গেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন কৌশিক অধিকারী , বাসুদেব রাজবংশী , স্মৃতিকণা রায় ,কার্ত্তিক দাস বাউল , লক্ষণ দাস বাউল , পান দাস বাউল , শেইখ ইশতিয়াক আরো অনেকে। খাঁচার ভিতর অচিন পাখি গানটি লালন সাঁইজির লেখা ।
খাঁচার ভিতর অচিন পাখি গানটি পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ততম শিল্পী কণিকা বিশ্বাস গিয়েছেন নদিয়ার কৃষ্ণ নগরের ঘূর্ণীতে হর নগর লালন মেলাতে। গানটির লিঙ্গ দেওয়া হল :
Khachar Vitor Ochin Pakhi Bengali lyrics Fakir Lalon shah (খাঁচার ভিতর অচিন পাখি)
#খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।
তারে ধরতে পারলে মন বেড়ি,
#ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
=========================================================
#আট কুঠুরী নয় দরজা আটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।
তার উপরে সদর কোঠা,
#তার উপরে সদর কোঠা,
আয়না মহল তায়।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার।
#খাঁচা ভেঙ্গে পাখি আমার,
খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন খানে পালায়।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
-----------------------------------------------------------------
মন তুই রইলি খাঁচার আসে,
খাঁচা যে তোর কাঁচা বাঁশের।
#কোন দিন খাঁচা পড়বে খসে,
কোন দিন খাঁচা পড়বে খসে
#ফকির লালন কেঁদে কয়।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়..........
COMMENTS