এই গানটি লালন সাঁইজির বিখ্যাত একটি পদ ।পদটি গেয়েছেন বীরনগর লালন মেলাত বাংলার সুনাম ধন্য শিল্পী সঞ্জয় কীর্ত্তনীয়া
যার পেয়ালা হৃদ-কমলে
ভজ মুরশিদের কদম এই বেলা।
যার পিয়ালা হৃদ-কমলে
ক্রমে হবে উজালা।।
========================================
2.নবীজীর খান্দানেতে
পিয়ালা চার মতে
চিনে লও দিন থাকিতে
ওরে আমার মন-ভোলা।।
=========================================
3.কোথায় সেই হায়াত-নদী
জোয়ার বয় নিরবধি
সে ধারা ধরবি যদি
দেখবি অটলের খেলা।।
=========================================
4.ওপারে ছিলে ভাল
এপারে কে আনিল
লালন কয়, তারে ভোল
করে যে অবহেলা।।
================================================
পদকর্তা :ফকির লালন সাঁইজি
COMMENTS