রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রতিটি কথাই আমাদের হৃদয় স্পর্শ করে যায় । আর এই রবীন্দ্রসঙ্গীত মানুষ যতই শোনে তবুও যেন মনের মনের খিটে মেটে না। মানুষ রবীন্দ্র সঙ্গীত যেমন শোনেন তেমনটি গানের কথা অর্থাৎ লিরিক্স পড়তে ও পছন্দ করে। তাই আমাদের ওয়েবসাইটে রবীন্দ্র সঙ্গীত গানের লিরিক্স পোস্ট করা হল ।
Abelay Jodi Aseche amar Bone Diner Bidaikkhne Bengali lyric (অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে)
#অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
#গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ।।
#ঘন বকুলের ম্লান বীথিকায়
#শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায়
#তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে ।
#চেয়ো না, চেয়ো না মোরে দীনতায় হেলায় নয়নকোণে ।।
#এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে ।
#যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে ।
#এসো এসো যদি কভু সুসময়
#নিয়ে আসে তার ভরা সঞ্চয়,
#চিরনবীণের যদি ঘটে জয়- সাজি ভরা হয় ধনে ।
#নিয়ো না, নিয়ো না মোরে পরিচয় এ ছায়ার আবরণে ।।

COMMENTS